বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

জাগো কণ্ঠ ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে আবাসিক গুয়েতামালার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী গুয়াতেমালার উপ-পররাষ্ট্র মন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। গতকাল মঙ্গলবার এ পরিচয়পত্র পেশ করেন তিনি। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানান।

পরে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন তারা। এ সময় মোনিকা পেরেজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

মুশফিক প্রস্তাব করেন যে, একটি গুয়াতেমালার ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে, যেখানে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও পাটজাত দ্রব্যসহ বাংলাদেশের প্রতিযোগিতামূলক খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা অন্বেষণ করা হবে।

একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক লিনসে হার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন মুশফিকুল ফজল আনসারী এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রসরে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরে গুয়াতেমালার স্বাধীনতার ২০৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত মুশফিক। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্তিনেজ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থ ও বহুপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৩ অপরাহ্ন