যে কারণে বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প

জাগো কণ্ঠ ডেস্ক

২৫ অগাস্ট, ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ন

যে কারণে বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

'অপরাধ দমনে' এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার মধ্য দিয়ে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে।

এমন একটি সময় মি. ট্রাম্প সেনা মোতায়েনের এই হুমকি দিলেন, যার কয়েক দিন আগে তাকে বাল্টিমোরে 'সেফটি ওয়াক' বা নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর মি. মুর।

"যদি ওয়েস মুরের সাহায্যের প্রয়োজন হয়, যেমনটা লস অ্যাঞ্জেলেসের গ্যাভিন নিউসমের প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আমি 'সেনা' পাঠাবো, যেভাবে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে এবং দ্রুতই অপরাধ দমন করবো," সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘিরে দেশটিতে বেশ আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২৫ অগাস্ট, ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ন