আদালত থেকে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

জাগো কণ্ঠ ডেস্ক

২৪ জুলাই, ২০২৫ ০৯:১৪ অপরাহ্ন

আদালত থেকে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার পরিদর্শক খালেদ হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ’র আদালত

্এর আগে  সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে উপস্থিত করা হয়। এসময় আদালতে বিএনপিপন্থি আইনজীবী ও জনতাকে তার বিরুদ্ধে দিয়ে স্লোগান দিতে দেখা যায়। 

মামলার বিবরণে গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হন কিশোর আব্দুল কাইয়ূম আহাদ। পরে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান তার দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন ৪৬৭ জনকে এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা ১ থেকে ২ হাজার জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

২৪ জুলাই, ২০২৫ ০৯:১৪ অপরাহ্ন