শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে তথ্য মন্ত্রণালয়ের চিঠি

    চিঠি পাঠানো হয়েছে বিএফআইইউকেও

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৫০ পূর্বাহ্ন

    ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে তথ্য মন্ত্রণালয়ের চিঠি

    দেশের ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির একটি সূত্র। একই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ)।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে গত ২২ অক্টোবর দুদক চেয়ারম্যানের কাছে চিঠিটি পাঠানো হয় বলে জানা গেছে। উপসচিব (তথ্য ও গণযোগাযোগ-১) মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত চিঠিতে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়।


    এ বিষয়ে দুদকের অভিযোগ যাচাই-বাছাই কমিটি (যাবাক) শাখার পরিচালক উত্তম কুমার মন্ডল অবশ্য গতকাল সন্ধ্যায় বণিক বার্তাকে বলেন, ‘চিঠিটি আমরা এখনো পাইনি। সে হিসেবে এ অভিযোগ সংক্রান্ত অনুসন্ধানের সিদ্ধান্তও নেয়া হয়নি।’


    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিএফআইইউকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি আমরা পেয়েছি। নির্দেশনার আলোকে বিএফআইইউ কাজ শুরু করেছে। চিঠিতে যেসব সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে, তাদের কয়েকজনের বিষয়ে ইতোপূর্বেও বিএফআইইউ কাজ করেছে।’

    এদিকে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিএফআইইউ ব্যাংকগুলোকে চিঠি দিয়ে ২৮ এ সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। তাদের নামে কোনো ব্যাংকের লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ অন্যান্য কোনো আর্থিক উপকরণ রয়েছে কি না বা টাকাপয়সার লেনদেন হয়েছে কি না, এসব তথ্য জানতে চেয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর