শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি ভুয়া সাংবাদিকের!

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ অক্টোবর, ২০২৪ ০৭:৩৭ পূর্বাহ্ন

    স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি ভুয়া সাংবাদিকের!

    আর্থিকসহ নানা অনিয়মের কারণে মোহাম্মদ আলী (আবির) নামে একজন ভুয়া সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জালিয়াতি করে অ্যাক্রেডিটেশন কার্ড তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত জবাব চেয়েছে তথ্য অধিদপ্তর।


    রোববার (২০ অক্টোবর) নিউজটুনারায়ণগঞ্জডটকমের সম্পাদক ও প্রকাশকের কাছে এ জবাব চাওয়া হয়েছে। চিঠির অনুলিপি অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ (সচিবালয়) সংশ্লিষ্টদেরকে পাঠানো হয়েছে।

    মোহাম্মদ আলী (আবির) নিউজটুনারায়নগঞ্জডটকমের চিফ রিপোর্টার।

    চিঠিতে বলা হয়, মোহাম্মদ আলী আবিরের বিরুদ্ধে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম (বিএসআরএফ) গত ২৯ সেপ্টেম্বর দেওয়া লিখিত অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিদপ্তরের ফটোগ্রাফারসহ বিভিন্ন ব্যক্তির মৌখিক, লিখিত ও আর্থিক লেনদেনের অভিযোগ যাচাই করে গত ২ অক্টোবর তার অনুকূলে বরাদ্দ করা প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড (অস্থায়ী ৬৪৩৫) বাতিল করা হয়। পরবর্তীতে এ সাংবাদিক প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি করেন।


    এ কার্যকলাপের জন্য কেন তার বিরুদ্ধে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা অনুযায়ী— প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ নিউজটুনারায়ণগঞ্জডটকমের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে না, তার লিখিত জবাব এ পত্র পাওয়ার ৭ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

     

    তথ্যসূত্র: ঢাকা পোস্ট




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর