শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের ২৪ কোটি ৪৪ লাখ টাকার চেক জমা গ্রামীণফোনের 

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন

    শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের ২৪ কোটি ৪৪ লাখ টাকার চেক জমা গ্রামীণফোনের 

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের ২৪ কোটি ৪৪ লাখ  টাকার চেক জমা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে গ্রামীণফোনের প্রতিনিধি দল এই চেক হস্তান্তর করেন।

    শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শ্রম কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এই চেক হস্তান্তর করেন। শ্রমিক কল্যাণ ও দায়িত্বশীল কর্পোরেট কার্যক্রম অনুসরণে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই গ্রামীণফোন প্রদত্ত লভ্যংশের নির্ধারিত এই অর্থ প্রদানের এ ধারা অব্যাহত রেখেছে। 

    এ সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,  শ্রমিকদের জন্য যে একটি শ্রম কল্যাণ তহবিল রয়েছে তা অধিকাংশ শ্রমিকই জানে না। কিভাবে এই তহবিলে আবেদন করতে হয়, কিভাবে অর্থপ্রাপ্তি হয় এই সম্পর্কে শ্রমিকদের সুস্পষ্ট ধারণা নেই।  বিগত সরকারের সময় এই তহবিলের অব্যবস্থাপনা  হয়েছে। আমরা এই তহবিলের অর্থ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে  সঠিকভাবে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে চাই। এই ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটালাইজড করার  কাজ চলছে। 
    তিনি বলেন, যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান এই তহবিলে অর্থ প্রদান করেন না তাদেরকেও এই তহবিলে অন্তর্ভুক্ত করা হবে। সকল প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার কাজ করা হচ্ছে। শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করছি এবং সামনের দিনেও তা অব্যাহত থাকবে।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড কালচার মোহাম্মদ আওলাদ হোসেন, কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস প্রধান মোহাম্মদ খালেদ মৃধা, সিনিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন