শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ 

    বেনাপোল প্রতিনিধি

    ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৬ অপরাহ্ন

    বেনাপোল বন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ 

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ দু-দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

    তিনি জানান, ঈদে মিলাদুন্নবী ও ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোম-মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।

    বেনাপোল আর্ন্তজাতিক চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, ছুটির কারণে বেনাপোল বন্দরে দু-দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

    বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার-মঙ্গলবার বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু-দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড আনলোডসহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম চলবে। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম চালু হবে।


     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর