শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারত থেকে ২ লাখ ৩১ হাজার পিস মুরগীর ডিম আমদানি

    নিজস্ব প্রতিবেদক

    ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন

    ভারত থেকে ২ লাখ ৩১ হাজার পিস মুরগীর ডিম আমদানি

    দেশের বাজারে মূল্যবৃদ্ধি রোধে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে (৪০০ কার্টুন) ২ লাখ ৩১ হাজার পিস মুরগীর ডিম আমদানি করা হয়েছে। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিম আমদানি করা হলো।  

    সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।পরীক্ষণ শেষ করে ডিমগুলো খালাস দেওয়া হবে বলে জানান তিনি।

    কাস্টমস সূত্রে জানায়, আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য ১১ হাজার ২৭২ ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য দশমিক ৫৬ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় প্রায় ৫ টাকা। এ ছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের ওপর ৩৩ শতাংশ কাস্টমস ডিউটিসহ প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়ায় ৭ টাকা। 

    ঢাকার হাইড্রো ল্যান্ড সলুশান নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই ভারতীয় এক ট্রাকে (৪০০ কার্টুন)  ২ লাখ ৩১ হাজার পিস মুরগীর ডিম আমদানি করেছে।এসব ডিমের রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের শ্রী লক্ষী এন্টারপ্রাইজ। 
    আমদানিকারকের পক্ষে ডিমের চালানটি ছাড় করনের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিল করেছেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ।

    বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের ডকুমেন্টস পেয়েছি।পরীক্ষণ শেষে ডিমের চালানটি দ্রুত খালাস দেওয়া হবে।

    বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ভারত থেকে ডিমের চালানটি গতকাল সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। আজ সোমবার ডিমের  চালানটি খালাসের জন্য সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় ডকুমেন্টস কাস্টমস হাউসে সাবমিট করেছে। পণ্য চালানটি দ্রুত খালাসের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।  
     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন