শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশের কৃষিতে সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র : সালেহউদ্দিন আহমেদ

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ অগাস্ট, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ন

    বাংলাদেশের কৃষিতে সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র : সালেহউদ্দিন আহমেদ

    অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে সহায়তা বাড়াবে। তিনি  বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো ঋণ নেই। তারা আমাদের যে সহায়তা করেছে, সবই অনুদান। এজন্য আমি তাদের আরও সাহায্য করতে বলেছি। অচিরেই তারা কৃষি খাতে সহায়তা করবে। আর কোনো কোনো ক্ষেত্রে তারা উচ্চ পর্যায়ের দল পাঠাবে। দলগুলো আলোচনা করবে। কিন্তু কারা আসবেন, তা এখনই বলেননি তারা।” 
    রোববার অর্থ মন্ত্রণালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

    বৈঠকে সালেহউদ্দিন বলেন, তিনি কৃষি, জ্বালানি ও জলবায়ুসহ দেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থ উপদেষ্টা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে তারা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্র কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করছে। মূল বিষয় হলো- আমার সঙ্গে জ্বালানি, জলবায়ু এবং অন্যান্য খাতে আরও বিনিয়োগের বিষয়ে কথা বলেছেন।” তিনি বলেন, দেশের কারিগরি খাতের উন্নয়নে কী করা যেতে পারে, তা নিয়েও তারা আলোচনা করেছেন।

    উপদেষ্টা আরো বলেন, “আমি বন্যার উপর বিশেষ দৃষ্টি দিয়েছি। আমরা বেসরকারি খাত, বিশেষ করে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) নিয়েও আলোচনা করেছি।”




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর