শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আইএফআইসি ইসলামিক ব্যাংকিং সেবার যাত্রা শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুলাই, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন

    আইএফআইসি ইসলামিক ব্যাংকিং সেবার যাত্রা শুরু

    প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে আইএফআইসি ব্যাংকিং সেবায় যুক্ত হলো শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা ‘আইএফআইসি ইসলামিক’। গত বৃহস্পতিবার রাজধানীর পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘আইএফআইসি ইসলামিক’ ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের অ্যাডভাইজর শাহ এ সারওয়ার, শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

    এখন থেকে গ্রাহকেরা শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০ এর অধিক সকল শাখা-উপশাখা থেকে ইসলামি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। 




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর