শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সৌদি আরব সরকারের পক্ষ থেকে হাব সভাপতিকে শুভেচ্ছা স্মারক প্রদান 

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুন, ২০২৪ ০৮:৫১ পূর্বাহ্ন

    সৌদি আরব সরকারের পক্ষ থেকে হাব সভাপতিকে শুভেচ্ছা স্মারক প্রদান 

    হাব সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমকে হজ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরা শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের ডিজি ড.বদর আল সোলায়মানী উপস্থিত ছিলেন। এসময় সৌদি উপমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় হাব সভাপতির ভূমিকার প্রশংসা করেন। ২০২৪ সালের হজে সৌদি মোয়াল্লেমদের সেবা প্রদানে কোন অনিয়ম হয়ে থাকলে তিনি তা জানতে চেয়েছেন এবং দোষীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্হা নিবেন বলে দৃঢ়ভাবে উল্লেখ করেন। 


    এবছর জামারাতে প্রবেশের সময় অব্যবস্থাপনা ও কিছু সৌদি মোয়াল্লেমের গাফিলতির বিষয়ে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। ২০২৫ সালের হজ এর বিষয়ে একটি রোড ম্যাপ শীঘ্রই প্রকাশ করবেন বলে হাব সভাপতিকে অবহিত করেন সৌদি উপমন্ত্রী। তিনি আল্লাহর মেহমানদের কল্যানে আগামীতে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং আল্লাহর মেহমানদের কষ্ট লাঘবে কি কি করা যায়, এ বিষয়ে তিনি হাব সভাপতির মতামত প্রত্যাশা করেন। সারাবিশ্বের হজযাত্রীদের কল্যানে রাজকীয় সৌদি সরকার এবং সউদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি হাব সভাপতিকে অবহিত করেন।  ই-হজ ব্যবস্হাপনার কারনে বাংলাদেশের হজযাত্রী ও হজ এজেন্সীর কষ্ট লাঘব হয়েছে বলে হাব সভাপতি এসময় উল্লেখ করেন। 


    একসময় হজযাত্রীদের বাড়ী ভাড়ার আকদ ও হজ ভিসার বারকোডের জন্য এজেন্সীকে মক্কার মোয়াসসাসায় দিনের পর দিন লাইনে দড়িয়ে থাকতে হতো এবং অমানবিক শারিরিক কষ্ট করতে হতো। সৌদি সরকারের ই-হজ চালু করার পর এখন আর এ ভোগান্তি নাই মর্মে হাব সভাপতি উল্লেখ করেন। সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনা বর্তমানে হজ যাত্রীদের মোয়াল্লেম সিলেকশন,  বাড়ি ভাড়া, ট্রান্সপের্ট, প্যামেন্ট, ই-ভিসা ইত্যাদি সহজ করার জন্য তিনি সৌদি সরকারকে ধন্যবাদ। পাশাশাশি বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হজযাত্রীদের কল্যানে ই-হজ ব্যবস্থাপনা চালু করেছেন। বর্তমান ডিজিটাল ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ব্যবস্থাপনা বাংলাদেশ পর্বও সহজ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের কল্যানে সার্বক্ষনিক হজ কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন বলে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স, হজ ও ওমরাহ মন্ত্রী, ভাইস মিনিষ্টার সহ সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসময় ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা পৌছাতে উপমন্ত্রীকে অনুরোধ করেন হাব সভাপতি। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউছুফ ঈসা আল দুহাইলান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হাব সভাপতি। 
    ২০২৪ সালের হজে সার্বিক সহযোগিতা ও বিশেষ করে সময় শেষ হয়ে যাবার পরও হজ ভিসা ইস্যু চালু রাখার জন্য সৌদি হজ ও ওমরাহ উপমন্ত্রীকে ধন্যবাদ জানান। হাবকে সম্মানিত করার জন্য হাব সভাপতি রাজকীয় সৌদি সরকার, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় এবং সৌদি আরবের হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরাকে ধন্যবাদ জানান।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৮ জুন, ২০২৪ ০৮:৫১ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৮ জুন, ২০২৪ ০৮:৫১ পূর্বাহ্ন