শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৭ জুন হওয়ার সম্ভাবনা

    ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন

    ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

    ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর এই জিলহজ মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে আজ। 
    ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭ টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

    জানা গেছে, আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেলে দেশে ১৭ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর না দেখা গেলে একদিন পিছিয়ে এই ঈদ হবে ১৮ জুন।

    উল্লেখ্য, সৌদি আরবে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ১৬ জুন। তাই বাংলাদেশে আজ চাঁদ দেখার সম্ভাবনা আছে, এবং ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন।




    ধর্ম - এর আরো খবর