শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইভ্যালির সিন্দুকে আড়াই হাজার টাকা

    নিজস্ব প্রতিবেদক

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

     ইভ্যালির সিন্দুকে আড়াই হাজার টাকা
    ইভ্যালির সিন্দুকে আড়াই হাজার টাকা

    আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির লকার ভেঙে পাওয়া গেল মাত্র আড়াই হাজার টাকা। সোমবার ধানমণ্ডি কার্যালয়ে হাকিমের উপস্থিতে এই লকার ভাঙা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইভ্যালি পরিচালনায় উচ্চ আদালতের করে দেওয়া পর্ষদের সব সদস্য। বড় আশা নিয়ে ইভ্যালির সিন্দুক ভাঙলেও হাতেগোনা টাকা দেখে নিরাশ হতে হল সংশ্লিষ্টদের।

    জানা গেছে, সোমবার বিকালে একজন ম্যাজিস্ট্রেট ও ধানমণ্ডি থানার একজন পরিদর্শকের উপস্থিতিতে ইভ্যালির ধানমণ্ডি কার্যালয়ে থাকা দুটি লকার বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কেটে ভেঙে ফেলা হয়। পরে সেখানে পাওয়া যায় কিছু ব্যাংকের চেক এবং নগদ আড়াই হাজার টাকা।

    ইভ্যালির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাংবাদিকদের বলেন, উপরেরটিতে আছে মিডল্যান্ড ব্যাংক ও সিটি ব্যাংকের কিছু চেক বই। নিচেরটিতে পেয়েছি ২৫৪০ টাকা। অনেকগুলো চেক বই পেয়েছি স্বাক্ষর করা। কতগুলো ইনভেলাপে টাকা ছিল, সেটা প্রমাণিত। কিন্তু সেগুলো ছিঁড়ে টাকাগুলো নিয়ে গেছে। এরকম বেশ কিছু ইনভেলপ পাওয়া গেছে।ন আমরা হতাশ। কারণ আমরা আশা করেছিলাম টাকা থাকবে। নইলে সিন্দুক কেন? দৈনন্দিন কাজ করার জন্য টাকা লাগে।

    ইভ্যালিকে দেউলিয়া ঘোষণা না করে এটিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে জানিয়ে অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, আমরা হাই কোর্ট কর্তৃক প্রতিষ্ঠিত বোর্ড। এই কোম্পানিকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাওয়ার নির্দেশনা ছিল। আইন হলো যখন কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যায়। তখন সম্পদ ও দায়-দেনার মধ্যে সামঞ্জস্য করতে হয়। তারপর পাওনাদারদের মধ্যে প্রপোরশনেটলি টাকা ফেরত দিতে হয়। আমরা হাই কোর্টে বলেছি, যদি কোম্পানিটি বাঁচিয়ে রাখা যায়, তাহলে উত্তম। আমরা এখনও আমাদের সেই নীতিতে রয়েছে।


    তবে এজন্য সময় চেয়ে তিনি বলেন, এখন অডিট করা অতি প্রয়োজন। কমপক্ষে ছয়মাস লাগবে অডিট শুরু করে শেষ করতে। কারণ ট্রানজেকশনটা দেখতে হবে অডিটে। ট্রানজেকশন কত হয়েছে সেটা অডিটে দেখা হয়। ইভ্যালিতে হিউজ এমাউন্টের অডিট হয়েছে। হাজার হাজার কাগজ এখানে ওখানে ছিটিয়ে আছে। এগুলো ছাড়া অডিট সম্ভব নয়। অডিটের জন্য হাই কোর্ট যে নাম দিয়েছে, তারা অনেক বেশি পয়সা চাচ্ছেন। হাই কোর্ট এখন নতুন নির্দেশনা দিয়েছে। আলাপ চলছে, নতুন অডিটর নিয়োগের বিষয়ে। অডিট না করলে ইভ্যালির পাওনাদার ও অ্যাসেটের বিষয়টি বোঝা যাবেনা। আমরা চেষ্টা করছি কত কম দামে অডিটর নিয়োগ দেওয়া যায় সেটা।

    নতুন করে সিটি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকে ইভ্যালির ২ কোটি ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে জানিয়ে বিচারপতি শামসুদ্দিন বলেন, গত সপ্তাহে খবর পাওয়ার পর আমরা এখনও এই টাকা উত্তোলন করিনি। অনুমোদন পাওয়া গেছে। এই টাকা উত্তোলন করা হবে।

    তবে দেনাও থাকার কথা জানিয়ে তিনি বলেন, সার্ভার বন্ধ হয়ে আছে। এই সার্ভারের চালক অ্যামাজন ডটকম। তারা আমাদের কাছে ৬ কোটি টাকা পায়। এই টাকা না দিলে সার্ভার চালু করবে না। অ্যামাজন বলেছে, ইউএস এম্বাসিতে কোম্পানির বর্তমান এমডির পরিচয় দিতে। আমরা সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করছি।

    প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরতের বিষয়ে তিনি বলেন, গেটওয়েতে কত টাকা আছে আমরা জানি না। পাঁচটা গেটওয়েতে আছে ২৬ কোটি টাকার মতো। সেই টাকাটা পেলে কাস্টমার কিছু টাকা ফেরত পাবে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন