শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাচার হওয়া অর্থ উদ্ধারে বাজেটে কর সুবিধা দেয়া হবে : অর্থ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২৪ ০৯:০৩ পূর্বাহ্ন

    পাচার হওয়া অর্থ উদ্ধারে বাজেটে কর সুবিধা দেয়া হবে : অর্থ প্রতিমন্ত্রী

    টাকা পাচারকারিদের জন্য আসছে সুসংবাদ! পাচার হওয়া অর্থ উদ্ধারে আসন্ন বাজেটে কর সুবিধা দেয়া হবে- বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, কেউ যদি নির্দিষ্ট পরিমাণ টাকা ট্যাক্স দেন, তাহলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে পারবেন। তবে কী ধরনের কর সুবিধা দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি অর্থপ্রতিমন্ত্রী।
     বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

    এবার করের পরিমাণ বাড়ছে কি না- জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী বলেন, এটা তো জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে জানতে হবে। রাজস্ব আহরণের বিষয়টি তাদের এখতিয়ার। তবে এটিতে গতবারের মতো এবারো কিছুটা ছাড়ের ব্যবস্থা থাকতে পারে। তবে রেটটা আমি এখন বলতে পারছি না।

    বাংলাদেশ কি ঋণনির্ভর উন্নয়নের দিকে যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঋণনির্ভর উন্নয়নের দিকে যাচ্ছি না। বিভিন্ন দেশের তুলনায় আমাদের ঋণ-জিডিপি অনুপাত অনেক কম। আমাদের ঋণ নেয়ার সক্ষমতা অনেক আছে। আমাদের পেমেন্ট রেকর্ডও ভালো। বাংলাদেশ কখনো কোনো পেমেন্টে ডিফল্ট করেনি। আমি আশা করব, ঋণনির্ভর উন্নয়ন কথাটি বলা ঠিক না।

    আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি আরো বলেন, এবারের বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনই সামাজিক সুরক্ষা কার্যক্রমের সম্প্রসারণ হচ্ছে। মানুষকে মূল্যস্ফীতি সংক্রান্ত অভিঘাত থেকে বের করে নিয়ে আসতে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা কার্যক্রম বাড়ানো হচ্ছে। মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় নিম্ন ও স্বল্পআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।

    অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাদ্যসহায়তা চলমান আছে। এগুলো যেন ঠিকভাবে করা হয়, সে ব্যবস্থাও নেয়া হয়েছে। বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে মুদ্রানীতি সফলভাবে বাস্তবায়নে সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্ড গ্রহণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসহ খাদ্যপণ্য ও সারের মূল্য কমে আসার একটা বিষয় আছে। খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেয়া হয়েছে।

    করোনা মহামারী-পরবর্তী রুশ-ইউক্রেন যুদ্ধের সময় থেকে মূল্যস্ফীতির শুরু- এমন দাবি করে তিনি বলেন, তখন জ্বালানি তেলের দাম বেড়েছে। এরপর থেকে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চলছে। অনেক দেশে ৬০ শতাংশের বেশি মূল্যস্ফীতি আছে।
    অর্থ প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কী হতে পারে, এবারের বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত একটি বিশ্লেষণ থাকবে। আমাদের অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত কী হতে পারে, তা আগের বাজেটগুলোতে ছিল না। এবার বাজেট উপস্থাপনের সময় সে সংক্রান্ত একটি বিশ্লেষণ দেয়া হবে। প্রতি বছর যেভাবে জেন্ডার বাজেটের একটি প্রতিবেদন দেয়া হয়, ৪৪টি মন্ত্রণালয় এ প্রতিবেদন তৈরি করে থাকে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর