শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ মার্চ, ২০২৪ ০৩:৩০ অপরাহ্ন

    বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) এর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় পীর আবদুল কাদের জিলানী (র:) এর মাজার জিয়ারত করার জন্য ইরাকের বাগদাদ শরীফের মোতওয়াল্লী হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র:) আমন্ত্রণ জানিয়েছেন। সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এলাহী মিনা  রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হযরত শেখ খালিদ আবদুল কাদের মনসুর আল জিলানী (র:) ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের সময় মাজার জিয়ারতের কথাও বলেন প্রধানমন্ত্রীকে । তিনি প্রধানমন্ত্রীকে জালিপাকের ছবি ও মাজারের গিলাফও উপহার দেন। বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে মোতওয়াল্লী বলেন, বাংলাদেশের মানুষ বড় পীরকে অনেক সম্মান করে।

    শেখ হাসিনা বলেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডের পর তিনি দুটি শিয়া মেয়েকে দত্তক নেন এবং তাদের বিয়ের অনুষ্ঠান তাঁর মেয়ের মতো আয়োজন করেন। তিনি বাংলাদেশ সফরের জন্য হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী (র:)- কেও ধন্যবাদ জানান।

    আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, কাজী কেরামত আলী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সংসদ সদস্য কোরায়েশী, আঞ্জুমান কাদেরিয়া বাংলাদেশের সভাপতি মো. মাহবুব উল আলম, কোষাধ্যক্ষ সৈয়দ মামনুন কাদের ও এর সদস্য জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর