শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিল্প বিকাশের পথ খুলছে কোল্ড চেইন বিনিয়োগে

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন

    শিল্প বিকাশের পথ খুলছে কোল্ড চেইন বিনিয়োগে

    বুধবার বিডার মাল্টিপারপাস হলে,  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রকল্প (বিটিএফ) এর উদ্যোগে “কোল্ড চেইন বিনিয়োগ সম্মেলন -২০২৪ “ উদ্বোধন  করার সময়  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন  প্রধানমন্ত্রীর  বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা  সালমান ফজলুর রহমান এমপি।  কনফারেন্সে বিডার  নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়ার  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম উদ্দিন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মাহবুবুল আলম, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।


    কোল্ড চেইন বিনিয়োগ সম্মেলন -২০২৪ সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে সালমান ফজলুর রহমান কোল্ড চেইন অবকাঠামোর গুরুত্ব উল্লেখ করে  বলেন,  কোল্ড স্টোরেজের স্বল্পতার জন্য আমাদের উৎপাদিত কৃষি পণ্য যথাযথ ভাবে সংরক্ষণ করতে পারছি না।  আমাদের অধিকাংশ  কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে থাকে, সেক্ষেত্রে অন্যান্য কৃষি পণ্য যেমন পিয়াজ, গাজর, বিভিন্ন ধরনের দেশি ফল, সবজি, মাছ ইত্যাদি স্টোরেজের সুযোগ খুবই কম। অন্য দিকে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পরবর্তীতে পণ্যগুলো আমদানি করতে হচ্ছে এবং ভোক্তা পর্যায়ে অধিক মুল্যে ক্রয় করতে হচ্ছে।  যথাযথ ভাব সংরক্ষণ করা গেলে  প্রতি বছর আমাদের প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। তাই  কোল্ড চেইন বিনিয়োগের অপার সুযোগ আমাদের রয়েছে, শুধু দেশিয় প্রয়োজন মিটানোই নয় বরং রপ্তানির জন্য এটি অপার সম্ভাবনাময়য়। এসময়ে তিনি বেসরকারি দেশি বিদেশী বিনিয়োগকারীদের কোল্ড স্টোরেজে বিনিয়োগ করার আহ্বান জানান। এসময়ে তিনি আরো বলেন আমাদের সামনে কোল্ড চেইন  বিনিয়োগ শিল্প বিকাসের এক অমিত সম্ভাবনাময় পথ খুলে দিয়েছে। 


    দিনব্যাপী এ সম্মেলনে সভাপতির বক্ত্যবে বিডার  নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া বলেন, গত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারি নেতৃত্বে অবকাঠামগত উন্নয়নসহ আমাদের অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে, সেই সাথে বেড়েছে কৃষি ক্ষেত্রের সক্ষমতা। কৃষি পণ্যের উৎপাদন কয়েক গুনে বৃদ্ধি পেয়েছে । বর্তমানে আমরা সবজি, রসুন, উৎপাদনে বিশ্বে ৩য়, মাছ উৎপাদনে বিশ্বে ৪র্থ, পেঁয়াজ, আলু, আদা, বেগুন, শিমের বিচি উৎপাদনে বিশ্বে ৭ম, মরিচ উৎপাদনে বিশ্বে ২য় কিন্তু এগুলো পচনশীল দ্রব্য হওয়ায় যথাযথ সংরক্ষনের অভাবে রপ্তানীর পরিবর্তে উল্টো আমাদের আমদানী করা লাগে। তাই কোল্ড চেইন বিনিয়োগ হবে অত্যান্ত লাভজনক বিনিয়োগ ।  এসময়ে তিনি আরো বলেন বিডা সব সময় বিনিয়োগকারীদের পাশে থেকে বিনিয়োগ সহজীকরণের জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও বিভিন্ন বিনিয়োগ প্রতিবন্ধকতা দূর করাসহ বিনীয়গকারীদের সব ধরনের বিনিয়োগ সেবা প্রদান করবে বিডা। 


    সম্মেলনে  স্বাগত বক্তব্য প্রদান করেন বিটিএফ এর  প্রকল্প পরিচালক, মাইকেল জে পার এবং কি নোট উপস্থাপন করেন উইলিয়াম ফেলোস, এমডি, লিক্সিয়া ক্যাপসিয়া গেস্টিনিস, ইউএসএ , অন্যানের মধ্য মাহবুবুল আলম, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), কমার্শিয়াল কাউন্সিলর, মার্কিন দূতাবাস, বাংলাদেশ এবং মোঃ সেলিম উদ্দিন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বক্তব্য রাখেন। 


    সম্মেলনে কৃষি পণ্য ও খাদ্য পণ্য সংক্রান্ত ব্যবসায় তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিকস  (টিসিএল) এর গুরুত্ব, কৃষি ভিত্তিক নিরাপদ খাদ্য সংরক্ষণ ও সরবরাহ, কোলেস্টরেজ স্থাপন, লজিস্টিক পরিষেবা (স্টোরেজ, পরিবহণ, গ্রেডিং, লেবেলিং এবং প্যাকেজিং) , পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করতে কোল্ড চেইনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।


    সম্মেলনে ২য় পর্যায়ে, নৌপরিবহণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামলের সভাপতিত্বে এবং সিটি ব্যাংক লিমিটেডের  এমডি এবং সিইও, মাশরুর আরেফিন পরিচালনায় বাংলাদেশে টিসিএল (টেম্পারেচার কন্ট্রোলড লজিস্টিক বা তাপমাত্রা-নিয়ন্ত্রিত লজিস্টিকস) খাতে বিনিয়োগ আকর্ষণের জন্য ‘Ensuring Access to Finance and Conducive Policies to attract TCL Investment in Bangladesh’   শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।


    সম্মেলনে দেশি বিদেশি বিনীয়োগকারী, ব্যবসায়িকবৃন্দসহ ইউএসডিএ, বিডা ও সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং  বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও ওয়েব মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। 
     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    অনলাইনে ১০ লাখ নিবন্ধন, ২ লাখ রিটার্ন দাখিল সম্পন্ন

    ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৬ পূর্বাহ্ন