শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিত্যপণ্যের দাম জানা যাবে ‘৩৩৩’ সেবায়

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ন

    নিত্যপণ্যের দাম জানা যাবে ‘৩৩৩’ সেবায়

    পণ্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, পণ্যমূল্য জানতে ‘৩৩৩’ নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। জরুরি সেবা পাওয়ার জন্য যেমন রয়েছে ‘৯৯৯’ হটলাইন। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে। তারা একটি সেল গঠন করবে।

    বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তবে পণ্যমূল্য জানাতে ‘৩৩৩’ সেবা কীভাবে কাজ করবে, তা নিয়ে বিশদ কিছু বলেননি তিনি।
    আহসানুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি না হলে বাজার স্থিতিশীল থাকবে। তবে নিত্যপণ্য মজুত করে কেউ বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

    প্রতিমন্ত্রী বলেন, মজুতদার যত ক্ষমতাশালী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পিছপা হবেন না। কারণ, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম দিক হচ্ছে পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার যেকোনো মূল্যে বাস্তবায়ন করবেন তিনি।


    পবিত্র রমজান মাস সামনে রেখে দুই মাস টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত থাকবে বলেও জানান আহসানুল ইসলাম।
    তিনি বলেন, ‘আজ রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন শেষে কয়েকটি চালের আড়ত ঘুরে দেখেছি। কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করেছেন, এমন তথ্য পাওয়ার পর বাজারে হস্তক্ষেপ করেছি। নির্বাচনকে ঘিরে কেউ কেউ মজুত করেছিলেন। বাজারে চাল পাওয়া যাচ্ছিল না। উৎসগুলোর সঙ্গে কথা হয়েছে। এ ধরনের উদ্যোগ প্রতিহত করা হবে।’




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর