শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্ব ইজতেমার নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে : আইজিপি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন

    বিশ্ব ইজতেমার নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে : আইজিপি

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আসন্ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    আইজিপি বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।
    আইজিপি আগামী ২-৪ ফেব্রুয়ারি ও ৯-১১ ফেব্রুয়ারি দুই পর্বে অনুষ্ঠিতব্য ইজতেমা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উভয় পক্ষের আয়োজকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বয়ের মাধ্যমে ইজতেমা আয়োজনের আহবান জানান।

    সভায় উপস্থিত তাবলীগের উভয় পক্ষের মুরুব্বিগণ ইজতেমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
    সভায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ ইজতেমার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ইজতেমার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপন করে।

    সভায় জানানো হয়,ইজতেমা  স্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে। ইজতেমাস্থলের নিরাপত্তায় আকাশে র‌্যাবের হেলিকপ্টার টহল থাকবে।

    সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধি ও তাবলীগের মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ১৮ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৮ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৮ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১৮ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১৮ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৫ পূর্বাহ্ন