শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অগ্রণী ব্যাংকের ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ অক্টোবর, ২০২৩ ০৮:৩০ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি

    শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় জোরদার করণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি. ১৬ অক্টোবর থেকে ২৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ অক্টোবর অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৯৮তম ভার্চুয়াল বোর্ড সভায় ঋণ আদায় কর্মসূচি ঘোষণা করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ এই কর্মসূচি ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। সভায় নতুনভাবে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা এবং শ্রেণীকৃত ঋণ আদায়, নিয়মিত করণ ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ হ্রাসের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকল সার্কেল, কর্পোরেট শাখা, অঞ্চল ও শাখা সমূহকে নির্দেশ প্রদান করা হয়।

    এছাড়াও সকল ব্যবসায়িক সূচক উন্নয়নের লক্ষ্যে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স আহরণ, রপ্তানি বাণিজ্যসহ সকল ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে সুদ আয় ও সুদ বহির্ভূত আয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস করে ২০২৩ সালে পরিচালন মুনাফার প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা দেয়া হয়। উক্ত সভায় অগ্রণী ব্যাংকের পরিচালকগণ, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর