শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মাহবুবুল আলম

    নিজস্ব প্রতিবেদক

    ৩ অগাস্ট, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ন

    এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মাহবুবুল আলম

    ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ২৪তম সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। আগামী ২০২৩-২৫ সেশনের জন্য নির্বাচিত হন তিণি।

    বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এক অনুষ্ঠানে নতুন সভাপতির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।  অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি আমিন হেলালীর নাম ঘোষণা করা হয়।  এছাড়া চেম্বার গ্রুপ থেকে তিন জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের তিন জনসহ মোট ছয়জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও যশোধা জীবন দেবনাথ।  অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহ-সভাপতি হয়েছেন শমি কায়সার, রাশেদুল হোসাইন চৌধুরী রনি এবং মুনির হোসাইন।

    এফবিসিসিআই ভবনে নতুন নেতৃত্বের ঘোষণার সময় নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।  এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন ও সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।

    এফবিসিসিআই নব নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, আমরা এক সঙ্গে কাজ করব। এ জন্য সকলের সহযোগিতা চাই। আজ থেকে আমরা সবাই এক। আমাদের কথা এবং দাবিও হবে এক। দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা ব্যবসায়ী।


    এর আগে গত ৩১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক পদে নির্বাচিত হন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর