শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আগামী বছর হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন

    নিজস্ব প্রতিবেদক

    ৩ অগাস্ট, ২০২৩ ০৫:৫১ পূর্বাহ্ন

    আগামী বছর হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন

    আগামী ১৪৪৫ হিজরি/২০২৪ খ্রিস্টাব্দের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতি সভা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সকালে মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাব নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর হজ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সভাপতি সভার প্রারম্ভে ২০২৩ সনের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সচিব সভাকে জানান সৌদি সরকার ২০২৪ সনে বাংলাদেশ হতে ১,২৭,১৯৮ জনকে পবিত্র হজব্রত পালনের জন্য কোটা অনুমোদন করেছে। সৌদি সরকারের বরাতে তিনি আরও জানান ২০২৪ সনের হজে হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে শুরু হবে, ১ মার্চ ২০২৪ তারিখ হতে হজ ভিসা ইস্যুকরণ, সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল ২০২৪ তারিখ ভিসা ইস্যু বন্ধ হবে এবং ৯ মে ২০২৪ তারিখ হতে হজ ফ্লাইট শুরু হবে ইনশাআল্লাহ।

    রাজকীয় সৌদি সরকারের নিকট হতে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য অবহিত হওয়ামাত্র হজ প্যাকেজ ২০২৪ ঘোষণা করা হবে এবং হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। তিনি ২০২৪ সনের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে হজ এজেন্সি এবং হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৩ অগাস্ট, ২০২৩ ০৫:৫১ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৩ অগাস্ট, ২০২৩ ০৫:৫১ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৩ অগাস্ট, ২০২৩ ০৫:৫১ পূর্বাহ্ন