আরাফাত ময়দানে সববেত হবেন ২০ লক্ষাধিক মুসলিম

পবিত্র হজ আজ

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৩ ০৮:১৯ পূর্বাহ্ন

পবিত্র হজ আজ

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হবে আজ মঙ্গলবার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবারের হজে অংশগ্রহণকারী ২০ লক্ষাধিক মুসলিম আজ সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে সমবেত হবেন। হজ পালনকারীদের মুখে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক’ ধ্বনিতে মুখর হয়ে উঠবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজের স্মৃতিবিজড়িত এই স্থান। সেখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন নির্ধারিত খতিব। পরে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজীরা। দিনভর অবস্থান শেষে সন্ধ্যায় আরাফাত ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন সবাই। করোনা মহামারি ও পরবর্তী পরিস্থিতিতে তিন বছর পর বড় পরিসর ও স্বাভাবিক পরিবেশে এবার হজের আনুষ্ঠানিকতা পালন করছেন সংশ্লিষ্টরা। সামর্থবান মুসলমানদের ফরজ ইবাদত পবিত্র হজ।

সংশ্লিষ্ট সূত্রমতে, গতকাল সোমবার মিনায় তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের ধারাবাহিক পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন হাজীরা। এরপর আজ আরাফাতে অবস্থান, হজের খুতবা শোনা, মুজদালিফায় রাত যাপন, আগামীকাল বুধবার মিনায় গিয়ে জামারায় পাথর নিক্ষেপ, কোরবানি আদায়, মাথা মু-নের মধ্য দিয়ে এহরাম খুলে ফেলা এবং পরবর্তী দুই দিনে জামারায় পাথর নিক্ষেপ ও তাওয়াফে জিয়ারাহ সম্পন্ন করবেন হাজীরা।




সাতদিনের সেরা খবর

ধর্ম - এর আরো খবর

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

২৭ জুন, ২০২৩ ০৮:১৯ পূর্বাহ্ন

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

২৭ জুন, ২০২৩ ০৮:১৯ পূর্বাহ্ন

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

২৭ জুন, ২০২৩ ০৮:১৯ পূর্বাহ্ন