শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জুন, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন

    বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।  

    আগামী ২৯ জুন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

    বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে অনুষ্ঠিত ৫টি ঈদ জামাতে যারা  ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন তারা হলেন : প্রথম জামাত : সকাল ৭টা-ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

    দ্বিতীয় জামাত : সকাল ৮টা-ইমাম : মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেজ ক্বারী মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

    তৃতীয় জামাত : সকাল ৯টা-ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মোঃ শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

    চতুর্থ জামাত : সকাল ১০টা-ইমাম :  মাওলানা মোঃ আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির :  হাফেজ মো: রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

    পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০টা ৪৫ মিনিট-ইমাম : মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মোঃ জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

    উক্ত ৫টি জামাতে যদি কোনো ইমাম উপস্থিত না থাকেন তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

    উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিট থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৬ জুন, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৬ জুন, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন