শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পবিত্র ঈদুল আজহা ২৯ জুন

    নিজস্ব প্রতিবেদক

    ২০ জুন, ২০২৩ ০৬:২৯ পূর্বাহ্ন

    পবিত্র ঈদুল আজহা ২৯ জুন

    দেশের আকাশে সোমবার ১৪৪৪ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৯ জুন ১০ জিলহজ বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    সোমবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জামাদ্দারের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশ থেকে প্রাপ্ত চাঁদ দেখার খবর পর্যালোচনা করা হয়।

    সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ধর্ম সচিব মু. আ. হামিদ জামাদ্দার জানান, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৪ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায়, মঙ্গলবার থেকে ১৪৪৪ হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।  প্রেক্ষিতে, আগামী ১০ জিলহজ ২৯ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    এর আগে গত রোববার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে বলে ঘোষণা দেয়া হয়। এর আগের দিন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২০ জুন, ২০২৩ ০৬:২৯ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২০ জুন, ২০২৩ ০৬:২৯ পূর্বাহ্ন