শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন রোকনুজ্জামান

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ন

    রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন রোকনুজ্জামান

    রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হলেন মোঃ রোকনুজ্জামান।  সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান হিসেবে তিনি যোগদান করেন।

    মোঃ রোকনুজ্জামান ২০০১ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

    মহাব্যবস্থাপক  হিসেবে পদোন্নতি পাওয়ার পূর্বে তিনি রূপালী ব্যাংকের যশোর জোনাল অফিসের জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন এবং  নানাবিধ নতুন নতুন উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে যশোর জোনকে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ জোন হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।
    অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে বিভিন্ন  শাখার শাখা প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নানাবিধ সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন দক্ষ ব্যাংকারের পাশাপাশি কবি এবং মানবিক মানুষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।ছোট বেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন।

    তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে  ট্যালেন্টপুলে বৃত্তি পান। রোকনুজ্জামান  ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিভাগে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ-এর একজন ডিপ্লোমেট এসোসিয়েট (ডিএআইবিবি)।  পিতা-মাতার আট সন্তানের মধ্যে পঞ্চম সন্তান রোকনুজ্জামান৷

    মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেন। পিতা মরহুম আফজাল হোসেন এবং মাতা মরহমা মরিয়ম বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী রেশমা শারমিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) যশোরের এসপি হিসাবে কর্মরত এবং তাঁর একমাত্র পুত্র সন্তান তাহমিদ জামান দীপ্রো যশোর ইংলিশ স্কুল এন্ড কলেজে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর