শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যাত্রীবাহী লঞ্চের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ নভেম্বর, ২০২১ ১০:৪৫ অপরাহ্ন

    যাত্রীবাহী লঞ্চের ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন

    যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনঃনির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
    প্রজ্ঞাপনে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.৩০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ০.৬০ টাকা বৃদ্ধি করে ২.০০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এ ভাড়া আজ থেকে কার্যকর হবে।


    এর আগে ২০১৩ সালে যাত্রীবাহী নৌযানের যাত্রীভাড়া পুণঃনির্ধারণ করা হয়। ২০১৩ সালে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে  জনপ্রতি যাত্রীভাড়া ছিল ১.৭০ টাকা, প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি  যাত্রীভাড়া ছিল ১.৪০ টাকা এবং জনপ্রতি সর্বনিম্নভাড়া  ছিল ১৮ টাকা।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর