শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিআরইউ ব্যাডমিন্টন পুরুষে শামীম ও নারী বিভাগে লিসা চ্যাম্পিয়ন

    নিজস্ব প্রতিবেদক

    ১ জুন, ২০২৩ ০৫:৪৬ পূর্বাহ্ন

    ডিআরইউ ব্যাডমিন্টন পুরুষে শামীম ও নারী বিভাগে লিসা চ্যাম্পিয়ন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩।’ বুধবার এই প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্ট সম্পন্ন হয়েছে।

    পুরুষ ব্যাডমিন্টন এককে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শামীম আহমেদ। ফাইনালে তিনি পরাজিত করেন অনলাইন পোর্টাল জাগো নিউজ২৪ ডটকমের সাঈদ শিপনকে। ফলে রানার আপ হন সাঈদ শিপন। আর তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক নয়াদিগন্তের জসিম উদ্দিন রানা।

    অপরদিকে নারী ব্যাডমিন্টন এককে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা। এই ইভেন্টে রানার আপ হয়েছেন বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র শামসুন্নাহার বিনু এবং তৃতীয় স্থান অধিকার করেন বিটিভি’র নার্গিস জুঁই।  

    এরআগে, রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।

    ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত পরিচালক মার্কেটিং এন্ড কমিউনিকেশন মো. মেহরাব হোসেন আসিফ, ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান এবং আন্তর্জাতিক রেফারি অহিদুজ্জামান রাজু।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১ জুন, ২০২৩ ০৫:৪৬ পূর্বাহ্ন