এশিয়ান ভলিবলে ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন

এশিয়ান ভলিবলে ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ ভলিবল দল

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার (২৭ ডিসেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ লিগম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ করে নেয়।

প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হারের পর চতুর্থ সেটে ২৫-১৩ পয়েন্টে জিতে বাংলাদেশ। পঞ্চম সেটে স্বাগতিকরা জিতেছে ১৫-১৩ পয়েন্টে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ও শ্রীলংকা ফাইনালে মুখোমুখি হবে। এ নিয়ে বাংলাদেশ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো।

এই টুর্নামেন্টে মেয়েদের বিভাগেও খেলা হয়েছে। তবে বাংলাদেশের মেয়েরা ৬ দলের মধ্যে পঞ্চম হয়েছে। প্রথম চার ম্যাচ হেরে বাংলাদেশের মেয়েরা শেষ ম্যাচে হারিয়েছে মালদ্বীপকে।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৭ পূর্বাহ্ন