শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ

    সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান

    খেলাধুলা ডেস্ক

    ৮ নভেম্বর, ২০২১ ০৯:১৮ পূর্বাহ্ন

    সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচও দাপটের সাথে জিতলো পাকিস্তান। রোববার গ্রুপ-২এ সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান ৭২ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এতে ৫ খেলায় সবগুলোতে জিতে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। ফলে সেমিফাইনালে  গ্রুপ-১এ  রানার্স-আপ হওয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।  আগামী ১১ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে  পাকিস্তান-অস্ট্রেলিয়া। 


    এর আগে আগামী ১০ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলবে গ্রুপ ১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ ২ রানার্স আপ নিউজিল্যান্ড।
    শারজাহতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ১০ ওভারে ৫৯ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। মোহাম্মদ রিজওয়ান ১৫ ও ফখর জামান ৮ রান করে ফিরেন। 


    রান রেট কম থাকায় পরবর্তীতে রানের গতি বাড়িয়েছেন অধিনায়ক বাবর আজম। ৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৪তম ও এবারের আসরে পঞ্চম ম্যাচে চতুর্থ হাফ-সেঞ্চুরি করেন  তিনি। ৪৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান করে আউট হন বাবর। মাঝে  ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ হাফিজ। 


    তবে শেষ দিকে স্কটল্যান্ডের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন শোয়েব মালিক। ৬টি ছক্কা ও ১টি চারে মাত্র ১৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম  হাফ-সেঞ্চুরি তুলেছেন তিনি।  বাবর ও মালিকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। শেষ ৮ ওভার থেকেই  ১১৪ রান তুলে পাকিস্তান। 


    ১৯০ রানের টার্গেটে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটল্যান্ড। তবে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন চার নম্বরে নামা রিচি বেরিংটন। কিন্তু অন্যান্য ব্যাটারদের সহায়তা না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। 


    শেষ পর্যন্ত বেরিংটনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান করে ম্যাচ হাতে স্কটল্যান্ড। ৩৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন বেরিংটন। পাকিস্তানের শাদাব খান ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন মালিক। 

    সংক্ষিপ্ত স্কোর :
    পাকিস্তান : ১৮৯/৪, ২০ ওভার (বাবর ৬৬, মালিক ৫৪*, গ্রেভস ২/৪৩)।
    স্কটল্যান্ড : ১১৭/৬, ২০ ওভার (বেরিংটন ৫৪*, শাদাব ২/১৪)। 
    ফল : পাকিস্তান ৭২ রানে জয়ী। 
    ম্যাচ সেরা : শোয়েব মালিক (পাকিস্তান)।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৮ নভেম্বর, ২০২১ ০৯:১৮ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৮ নভেম্বর, ২০২১ ০৯:১৮ পূর্বাহ্ন