শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দেবে বসুন্ধরা গ্রুপ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন

    অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দেবে বসুন্ধরা গ্রুপ
    বসুন্ধরা গ্রুপ

    অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশের সংবাদপত্র, অনলাইন নিউজপোর্টাল ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১-এর জন্য বিবেচিত হবেন। পাঁচটি ক্যাটাগরিতে প্রতিবেদন আহ্বান করা হয়েছে। এগুলো হলো মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু, অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র।

    বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা তিনটি প্রতিবেদন করে মোট ৯ জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে দুজনকে। ১১ বিজয়ীর প্রত্যেকে পাবেন আড়াই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ।

    আবেদনের নিয়ম প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদন কুরিয়ার, ই-মেইল অথবা সরাসরি ইস্ট ওয়েস্ট মিডিয়া কার্যালয়ে এসে জমা দেওয়া যাবে। প্রতিবেদন জমা দেওয়ার সময় অবশ্যই খামের ওপর অথবা ই-মেইলের সাবজেক্টে কাঙ্ক্ষিত ক্যাটাগরির নাম উল্লেখ করতে হবে। একজন প্রতিবেদক শুধু একটি ক্যাটাগরিতে প্রতিবেদন জমা দিতে পারবেন। তবে সিরিজ প্রতিবেদন হলে একাধিক প্রতিবেদন জমা দেওয়া যাবে।

    প্রতিবেদন চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত/প্রচারিত হতে হবে। প্রতিবেদনের সঙ্গে অবশ্যই বাংলা ও ইংরেজিতে প্রতিযোগীর নাম, ই-মেইল, মোবাইল নম্বর এবং বর্তমান কর্মস্থলের ঠিকানাসহ এক কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।


    প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা দায়িত্বপ্রাপ্তের প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। প্রতিটি প্রতিবেদনের ক্ষেত্রে পত্রিকা ও অনলাইন পোর্টালের প্রতিবেদনের পাঁচ সেট প্রিন্ট/স্ক্যান কপি ও অনলাইন লিংক এবং টেলিভিশনের ক্ষেত্রে পাঁচ সেট স্ক্রিপ্ট, সিডি কপি/পেনড্রাইভ ও নিউজ লিংক জমা দিতে হবে।

    বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদন ই-মেইলেও (bashundhara.award@gmail.com) পাঠানো যাবে। এ ছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯ ঠিকানায় কুরিয়ারে অথবা সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি। এর পরে পাঠানো প্রতিবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

    সংশ্লিষ্টরা জানান,  অভিজ্ঞ সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও মিডিয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত নিরপেক্ষ জুরিবোর্ড প্রতিটি প্রতিবেদন মূল্যায়ন করবে। সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। জুরিবোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

     




    সাতদিনের সেরা খবর

    চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ৯৬৭৩৬ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    বুয়েটের ১৯ বিভাগে ৪৭ জন শিক্ষক নিয়োগ

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন

    ১৩৪২টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ

    ১৩৪২টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

    ২৩ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৩ পূর্বাহ্ন