শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তরুণদের মনন তৈরিতে খেলাধূলা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২২ ১০:২১ পূর্বাহ্ন

    তরুণদের মনন তৈরিতে খেলাধূলা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণদের মনন তৈরি এবং সুস্বাস্থ্য ও বিপথগামিতা থেকে রক্ষায় খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সোমবার বিকেলে রাজধানীর মাতুয়াইল ঈদগাহ ময়দানে ‘শেখ কামাল ও সুলতানা কামাল বিজয় কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সময় বাল্যকালে তার ফুটবলপ্রীতির কথা স্মরণ করে বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এতো ফুটবল পাগল ছিলাম যে, ছেলেবেলায় যখন পয়সা থাকতো না, আমরা এক বন্ধু আরেক বন্ধুর পিঠের ওপর চড়ে স্টেডিয়ামের বাইরে থেকে খেলা দেখেছি। এমন কি স্টেডিয়ামের চারপাশের বড় বড় জলের পাইপের ভেতর দিয়েও স্টেডিয়ামে ঢুকে খেলা দেখেছি।’

    মন্ত্রী আরো বলেন, সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং ক্রীড়াকে উৎসাহিত করতে সকলেরই এগিয়ে আসা উচিত ।
    টুর্নামেন্ট আয়োজক দবির উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশনের সভাপতি গোলাম আহমেদ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেহরিন মোস্তফা দিশির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৭ ডিসেম্বর, ২০২২ ১০:২১ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৭ ডিসেম্বর, ২০২২ ১০:২১ পূর্বাহ্ন