সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশের মেয়েরা
মহিলা ফুটবল দল

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে শক্তিশালী ভারতকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।

আসরে এটি স্বাগতিকদের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থেকে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ থেকে এ পর্যন্ত ৭ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশের কিশোরিরা। অপরদিকে সমান ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে ভারত।

ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন লেফট ব্যাক সমাসুন্নাহার। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লীড ধরে রাখতে সক্ষম হয় তারা। তহুরা খাতুনকে বক্সের মধ্যে ফাউল করায় ভারতের বিপক্ষে ওই পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত রেফারি। পেনাল্টি থেকে নির্ভূল শটে গোল করেন সামসুন্নাহার।

তবে পিছিয়ে পড়ার পর গোলটি পরিশোধ করে লড়াইয়ে ফেরার প্রানপন চেস্টা করেছে ভারত। কয়েকটি সুযোগও সৃস্টি করেছিল আসরের অন্যতম ফেভারিট দলটি। তবে সফল হতে পারেনি। আগামী রোবববার গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। এর আগে বিকেল ৩টায় একই ভেন্যুতে ভারত লড়বে নেপালের বিপক্ষে।

আসরের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটনাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা। অপরদিকে শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত তাদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৩-০ গোলে। (বাসস)।

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

১৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

১৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

১৮ ডিসেম্বর, ২০২১ ০৭:২৭ পূর্বাহ্ন