শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার ও ডানিলো

    খেলাধুলা ডেস্ক

    ২৬ নভেম্বর, ২০২২ ০১:১৫ অপরাহ্ন

     গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার ও ডানিলো

    গোঁড়ালির লিগামেন্টের ইনজুরির কারনে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা দুই ফুটবলার নেইমার ও ডানিলো। দলের মেডিকেল বিভভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোঁড়ালিতে চোট পান স্ট্রাইকার নেইমার ও ডিফেন্ডার দানিলো। ম্যাচের ৮০ মিনিটে সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

    পুরো সময়  খেললেও ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে ডানিলোকে। ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের মত গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ডানিলো।

    দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, ‘শুক্রবার বিকেলে এমআরআই করানো হয়েছে  নেইমার ও ডানিলোর। গোঁড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে দু’জনেরই। এটি নিশ্চিতযে, পরের ম্যাচে খেলতে পারবেন না তারা। আমরা সতর্ক থাকবো। তাদের চিকিৎসা করানো হবে যাতে আবারও আসরে মাঠে নামতে পারেন তারা।’

    গত কয়েক বছর ধরে ডান পা ও গোঁড়ালির সমস্যায় ভুগছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার সময় হতাশ দেখিয়েছে তাকে। ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে ২০১৯ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার।

    ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে পীঠের ইনজুরিতে পড়েন নেইমার। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়া ম্যাচে খেলতে পারেননি  এ তারকা খেলোয়াড়।

    তারা ছাড়াও ব্রাজিল শিবিরে ইনজুরিতে ভুগছেন উইঙ্গার অ্যান্টনি এবং মিডফিল্ডার লুকাস পাকুয়েটা। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের খেলা নিয়ে সংশয় রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল।

    প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিলো ব্রাজিল।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৬ নভেম্বর, ২০২২ ০১:১৫ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৬ নভেম্বর, ২০২২ ০১:১৫ অপরাহ্ন