এবারও বিটিভিতে সরাসরি দেখা যাবে ফিফা বিশ্বকাপ

খেলাধুলা ডেস্ক

২০ নভেম্বর, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

এবারও বিটিভিতে সরাসরি দেখা যাবে ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপের ২২তম আসর শুরু হচ্ছে আজ রোববার। বেজে উঠবে বিশ্বকাপের বাঁশি। কাতারের আল-খোরের আল-বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর মাধ্যমে শুরু হয়ে যাবে মাসব্যাপী বিশ্বকাপের জমজমাট লড়াই। এর আগে রাত ৮ টায় হবে উদ্বোধনী পর্ব।

বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশীদের রাঙ্গাতে কাতার বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিভিশন।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, সত্ত্বাধিকার কেনা টিভি চ্যানেলই কেবল প্রচার করতে পারবে ফিফা বিশ্বকাপ ২০২২। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে টি-স্পোর্টস সত্ত্ব কিনেছে কাতার বিশ্বকাপের।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ফাইনাল, ১৯৮২ সালের কিছু ম্যাচের পর ১৯৮৬ সাল থেকে নিয়মিত ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে আসছিল বিটিভি। স্যাটেলাইটে বেসরকারি চ্যানেলের যুগ চালু হওয়ার পর থেকে বেসরাকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপ সম্প্রচারের সত্ব কিনে নিলেও সমস্যায় পড়তে হয়নি বিটিভিকে।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

২০ নভেম্বর, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২০ নভেম্বর, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২০ নভেম্বর, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২০ নভেম্বর, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২০ নভেম্বর, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২০ নভেম্বর, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন