‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২’ দ্বিতীয় দিনে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন

‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২’ দ্বিতীয় দিনে বিজয়ী যারা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর দ্বিতীয় দিনে জয় পেয়েছে নাগরিক টিভি, ইত্তেফাক, ঢাকা মেইল, জিটিভি, নয়া দিগন্ত, এখন টিভি, বাংলাদেশ প্রতিদিন ও ইনকিলাব।

 সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নাগরিক টিভি ২-১ গোলে সংগ্রামকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাসুদ মোস্তাহিদ। দ্বিতীয় ম্যাচে ঢাকা মেইল টাইব্রেকারে ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচ সেরা হয়েছেন তানভীর আহমেদ। তৃতীয় ম্যাচে জিটিভি ১-০ গোলে ডেইলি সানকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ এম এম সেকান্দার। চতুর্থ ম্যাচে নয়া দিগন্ত ২-০ গোলে বিজনেস পোস্টকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জসিম উদ্দিন রানা। পঞ্চম ম্যাচে এখন টিভি ১-০ গোলে এশিয়ান টিভিকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ আরিফ হোসেন। ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ প্রতিদিন ১-০ গোলে আজকের পত্রিকাকে পরাজিত করে। ম্যাস সেরা হয়েছেন মাহাবুব মমতাজী। দিনের শেষ ম্যাচে ইনকিলাব ৩-২ গোলে বাংলাদেশ পোস্টকে পরাজিত করে। ম্যাচ সেরা ইয়াছিন রানা।

অপরদিকে যায়যায়দিন নির্ধারিত সময়ে মাঠে না আসায় ইত্তেফাক জয়লাভ করে।

দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। টুর্নামেন্টের তত্ত¡াবধানে আছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশন সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান।


১৫ নভেম্বর, ২০২২ মঙ্গলবারের খেলা
সময়    দল ও প্রতিপক্ষ                  গ্রæপ
সকাল ৯:০০টা    এটিএন নিউজ বনাম নিউজ বাংলা    ডি
সকাল ৯:৩০টা    আরটিভি বনাম বাংলাদেশ প্রতিদিন    এফ
সকাল ১০:০০টা    একাত্তর টিভি বনাম আজকালের খবর    এইচ
সকাল ১০:৩০টা    চ্যানেল ২৪ বনাম কালবেলা    জি
বেলা ১১:০০টা    চ্যানেল আই বনাম আমাদের নতুন সময়    এ
বেলা ১১:৩০টা    আমাদের সময় বনাম নাগরিক টিভি    এ
দুপুর ১২:০০টা    ডেইলি স্টার ঢাকা মেইল    এফ
দুপুর ১২:৩০টা    জনকন্ঠ বনাম এটিএন বাংলা    জি
দুপুর ০১:০০টা    বিজনেস স্ট্যান্ডার্ড বনাম নয়া দিগন্ত    ডি
দুপুর ০১:৩০টা    এনটিভি বনাম জিটিভি    এইচ
দুপুর ০২:০০টা    রাইজিং বিডি বনাম যুগান্তর    সি
বেলা ০২:৩০টা    ঢাকা পোস্ট বনাম ভোরের ডাক    ই
বেলা ০৩:০০টা    ইত্তেফাক বনাম জাগোনিউজ    বি

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

১৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

১৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

১৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন