শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৬ নভেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল

শিবগঞ্জে বঙ্গবন্ধু আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালের প্রথম পর্ব খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমি ফাইনালে ৩-০ গোলে রাজশাহী জেলা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। এর মধ্যে সাগর দুটি ও সাব্বির একটি গোল দেন।

টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা, নাটোর, নওগাঁ, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল অংশ নেয়। খেলা উপভোগ করতে দুপুর থেকে দূর-দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা আসতে শুরু করে। দীর্ঘদিন পর করোনা মহামারী কাটিয়ে খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়েরআহাম্মদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানসহ অন্যরা।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

৬ নভেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

৬ নভেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

৬ নভেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

৬ নভেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

৬ নভেম্বর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন