শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ অক্টোবর, ২০২২ ০৯:০৭ অপরাহ্ন

     হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত

    আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে উন্মোচন করা হয় দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফ্যাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্টের এই ট্রফি।  

    টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছয়টি দল একমি চট্টগ্রাম, মেট্রো এক্সপ্রেস বরিশাল, মোনার্ক মার্ট পদ্মা, রূপায়ন সিটি কুমিল্লা, সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা এবং ওয়াল্টন ঢাকার অধিনায়করা বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) আয়োজিত টুর্নামেন্টের এই ট্রফি উন্মোচন করেন।

    ট্রফি উন্মোচনের পর জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর আশাবাদ ব্যক্ত করেন ছয় দলের অধিনায়করা। আগামীকাল শুক্রবার উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনের প্রথম ম্যাচে সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনার মোকাবেলা করবে একমি চট্টগ্রাম। রাত সোয়া ৮টায় রূপায়ন সিটি কুমিল্লা প্রতিদ্বন্দ্বিতা করবে সাকিব আল হাসানের মালিকানাধীন দল মোনার্ক মার্ট পদ্মার সঙ্গে।

    মওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়াম থেকে দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস।
    ইতোমধ্যে মেগা এই ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে বাসস’কে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ইউসুফ। ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি এফএডব্লিউসি, পিএসসি সন্ধ্যা ছয়টায় টুর্নামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন তিনি।  
            
    এদিকে কোন ঝামেলা ছাড়া অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারবে হকির দর্শকরা। ফলে টিকিট পেতে বেগ পেতে হবে না তাদের। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো শতভাগ ই-টিকেটিং কার্যক্রম চালু করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ই-টিকেটিং যুগের সুচনা ঘটতে যাচ্ছে। কিউ আর কোডের মাধ্যমেও টিকিট ক্রয় করতে পারবে দর্শকরা।

    টুর্নামেন্টের টিকেটিং পার্টনার হয়েছে মোনার্ক মার্ট। মোনার্কমার্ট ডট কম - এই ঠিকানায় পাওয়া যাবে ম্যাচের টিকিট সংক্রান্ত সব তথ্য।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৭ অক্টোবর, ২০২২ ০৯:০৭ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৭ অক্টোবর, ২০২২ ০৯:০৭ অপরাহ্ন