শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইনে বাংলাদেশ দল

    খেলাধুলা ডেস্ক

    ১০ ডিসেম্বর, ২০২১ ০৫:২৬ অপরাহ্ন

    নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইনে বাংলাদেশ দল
    নিউজিল্যান্ডে বাংলাদেশ দল

    দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (১০ ডিসেম্বর) ভোরে ক্রাইস্টচার্চে পা রাখেন মোমিনুল-মুশফিকরা।
    ক্রাইস্টচার্চে আগামী ৭ দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। কোয়ারেন্টাইন শেষে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই অনুশীলন শুরু করতে পারবে পুরো দল।


    চলতি বছর দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেল ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। দুই সংস্করনের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি তারা।
    গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
    আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

    এর আগে ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।

    নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল হচ্ছে- মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে রাব্বি মাহমুদ, লিটন কুমার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ। (বাসস)।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১০ ডিসেম্বর, ২০২১ ০৫:২৬ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১০ ডিসেম্বর, ২০২১ ০৫:২৬ অপরাহ্ন