শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী

    নিজস্ব প্রতিবেদক

    ১১ অক্টোবর, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন

    ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

    মঙ্গলবার (১১ অক্টোবর) ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রæপের সিনিয়র নির্বাহী পরিচালক মার্কেটিং এন্ড কমিউনিকেশন এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

    ডিআরইউ সভপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সহ-সভাপতি মাহমুদুল হাসান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সোলাইমান সালমান ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)।

    ডিআরইউ বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২২ নির্বাচিত হয়েছেন পুরুষ ক্যাটাগরিতে তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) ও নারী ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অব এশিয়া)। বর্ষসেরা ক্রীড়াবিদকে ডিআরইউ নগদ ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করে।

    এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে ৩০টি ইভেন্টে ৫০০জন প্রতিযোগি অংশ নেয়। অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট ও ওয়ালটনের প্রোডাক্ট পুরস্কার দেয়া হয়।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১১ অক্টোবর, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১১ অক্টোবর, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন