শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাফ জয়ী নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনীর সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৯ পূর্বাহ্ন

    সাফ জয়ী নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনীর সংবর্ধনা

    গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত SAAF WOMEN’S FOOTBALL CHAMPIONSHIP 2022 এর ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের এই সাফল্য উদযাপন এবং দলকে অনুপ্রেরণা জোগাতে গত ২৭ সেপ্টেম্বর ২০২২ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট কাজী মোঃ সালাউদ্দিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুস সালাম মুর্শেদী, এমপি, উচ্চপদস্থ সামরিক অফিসার, বাফুফের শীর্ষ কর্মকর্তা ও সদস্যগণ। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল এবং খেলোয়াড়দের গর্বিত অভিভাবকগণও উপস্থিত ছিলেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান চ্যাম্পিয়ন দলের সকল সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সাফজয়ী দলের প্রতিটি খেলোয়াড়কে দেয়া হয়েছে  ৩ লক্ষ ৫০ হাজার টাকা। হেড কোচ গোলাম রব্বানী ছোটন পেয়েছেন ২ লক্ষ টাকা এবং অন্যান্য কোচ ও টিম অফিসিয়ালরা প্রত্যেকে পেয়েছেন ১ লক্ষ টাকা। শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুনকে অতিরিক্ত দেয়া হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। শ্রেষ্ঠ গোল রক্ষক রূপনা চাকমা পেয়েছেন আরও ২ লক্ষ টাকা। ফাইনালে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা রানী সরকার পেয়েছেন অতিরিক্ত ২ লক্ষ টাকা। আর্থিক পুরষ্কার ছাড়াও চ্যাম্পিয়ন দলের প্রত্যেকে সদস্যদের একটি ট্রফি এবং একটি ট্র্যাকস্যুট প্রদান করা হয়। এছাড়াও সেনাবাহিনী প্রধান খেলোয়াড়দের অভিভাবকগণকে উপহার সামগ্রী প্রদান করেন।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৯ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৯ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৫৯ পূর্বাহ্ন