শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টেস্টেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক

    ৯ ডিসেম্বর, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ন

     টেস্টেও হোয়াইটওয়াশ বাংলাদেশ
    টেস্ট সিরিজে জয়ী পাকিস্তান

    টি-টোয়েন্টির মতো টেস্ট সিরিজেও পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। বুধবার পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের করতে হতো ২১৩ রান। তবে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ইনিংস ও ৮ রানে হেরেছে মমিনুলবাহিনী।

    প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের পক্ষে লড়েছেন সাকিব আল হাসান, খেলেছেন ৬৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। রানআউট হওয়ার আগে ৪৮ রান করেন মুশফিকুর রহীম। লিটন দাসের ব্যাট থেকে আসে ৪৫। তবে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটিও বাঁচানো যায়নি।

    প্রথম ইনিংসে ৮ উইকেট নেওয়া স্পিনার সাজিদ খান দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের চার উইকেট নিয়েছেন। শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী দুটি করে উইকেট নিয়েছেন।

    এর আগে, ৪ উইকেটে ৩০০ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। এরপর প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। সাজিদ খান ম্যাচসেরা ও আবিদ আলী সিরিজসেরা নির্বাচিত হন।

    এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এই খেলাগুলোতে বাংলাদেশি দর্শকরা বেশ হতাশ হয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৯ ডিসেম্বর, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৯ ডিসেম্বর, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ন