শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাফ জয়ী পাহাড়ের ৫ কন্যাকে দেয়া হবে গণসংবর্ধনা

    খেলাধুলা ডেস্ক

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৭ অপরাহ্ন

    সাফ জয়ী পাহাড়ের ৫ কন্যাকে দেয়া হবে গণসংবর্ধনা

    সাফ জয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার আনাই মগীনি , আনুছিং, রুপনা চাকমা, ঋতু ও মনিকাকে বীরোচিত গণসংবর্ধনা দেওয়া হবে।
    আগামীকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে তাদেরকে গণসংবর্ধনা দেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি জেলা প্রশাসন।

    প্রথমে পাহাড়ের কৃতী এ  খেলোয়াড়দের রাঙ্গামাটির ঘাগড়া থেকে ছাদখোলা গাড়িতে করে সঙ্গে নিয়ে  রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরানো হবে এবং সাথে  হবে বিজয় মিছিল। পরে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে শুরু হবে সংবর্ধনার মূল অনুষ্ঠান।

    সংবর্ধিত  খেলোয়াড়দের প্রত্যেককে ২লক্ষ টাকা করে নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া তাদের দুজন কোচ বীরসেন চাকমা এবং শান্তিময় চাকমাকে ৫০হাজার টাকা করে নগদ ১লক্ষ টাকাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি আরো জানান, প্রায় দুই শতাধিক মোটর সাইকেল ও  গাড়ি শোভাযাত্রা করে খোলা গাড়িতে করে খেলোয়াড়দের রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এনে সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটির বিভিন্ন সামাজিক সংগঠন ও  ক্লাবের পক্ষ থেকেও  এ পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

    এদিকে জেলা পরিষদ ও জেলা প্রশাসন ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পাহাড়ের ৫কৃতী  খেলোয়াড়কে  নগদ ৫০হাজার টাকা করে প্রদান করাসহ তাদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

    সাফ জয়ী ৫কৃতী খেলোড়ারের মধ্যে  ২জনের বাড়ি রাঙ্গামাটি এবং ৩জনের বাড়ী খাগড়াছড়িতে।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৭ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৭ অপরাহ্ন