শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৩২ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

    সাফের ইতিহাসে নতুন এক ইতিহাস গড়লো বাংলাদেশ। সোমবার নেপালের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে কৃষ্ণার জোড়া গোলে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে ৫টি আসরের সব কটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এবারের আসরের সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে। ফলে আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে সাফ। আর সেই শিরোপাটি নিজের করে নিল সাবিনা কৃষ্ণারা।

    বৃৃষ্টি বিঘিœত ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ এবং নেপাল। সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নামে দল দুটি। তবে যথারিতি পুরো সুস্থ হয়ে উঠতে না পারায় প্রথম ১০ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় সিরাত জাহান স্বপ্নাকে। কিছুটা চিন্তার রেখা ফুটে উঠে বাংলাদেশ শিবিরে। হাসি ফোটাতে সময় নেননি স্বপ্নার পরিবর্তিত হিসেবে আসা শামসুন্নাহার জুনিয়র। মাঠে আসার ৪ মিনিট পরেই গোল করে দলকে এগিয়ে দেন শামসুন্নাহার।
    ম্যাচের ১৪ মিনিটে ডান প্রান্ত থেকে মনিকা চাকমা ক্রস করলে চলন্ত বলটিকে জালের দিকে ঘুরিয়ে দেন ডি বক্সে থাকা শামসুন্নাহার। কোনাকুনি শটের বলটি জড়িয়ে যায় নেপালের জালে (১-০)।

    এর আগে অবশ্য প্রথম মিনিটেই স্বাগতিক শিবিরে আক্রমন করেছিল বাংলাদেশ। বল নিয়ে সাবিনা স্বাগতিক শিবিরে ঢুকে গেলেও তাকে আটকে দেন নেপালের গোল রক্ষক আনজিলা টুম্বাপো। পরের মিনিটেই আক্রমনে যায় নেপাল। ডি বক্সের বাইরে থেকে রাসমি কুমারির ক্রসের বল গ্রিবে নিয়ে নেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।

    ম্যাচের ২৭তম মিনিটে আবারো দারুন একটি আক্রমন রচনা করে বাংলাদেশ। গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারের বিপরীতে গিয়ে সামসুন্নাহার জুনিয়র ডি বক্সের মধ্য ঢুকে শট নেয়ার সময় নেপালের এক ডিফেন্ডার পেছন থেকে স্লিপ করে করে ব্যকপাস করেন গোল রক্ষককে। ৩৫তম মিনিটে প্রতিআক্রমনে গিয়ে ফ্রি কিক পায় নেপাল। ফ্রি কিক থেকে অনিতা বাসেনেটের জেড়ালো মটের বল বেরিকেট পেরিয়ে জালে প্রবেশের মুহুর্তে দক্ষতার সঙ্গে কর্নারের বিনিময়ে বল ফিস্ট করেন বাংলাদেশের গোলরক্ষক রূপনা।

    ম্যাচের ৪৩ তম মিনিটে দ্বিগুন ব্যবধানে পৌঁছে যায় বাংলাদেশ। সাবিনার কাছ থেকে ডি বক্সের সামনে থেকে বল পেয়ে সেটিকে এগিয়ে দেন মারিয়া মান্ডা। দ্রুততার সঙ্গে সেটি নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন কৃষ্ণা রানী সরকার।  ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
    বিরতি থেকে ফিরে অবশ্য সফরকারীদের উপর চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। সফলও হয় নেপাল। ম্যাচের ৭০ মিনিটে অনিতা বাসনেট গোল করে ব্যবধান কমিয়ে আনেন (২-১)। উৎসবে মাতোয়ারা হয়ে উঠে মাঠভর্তি আনুমানিক ২০ হাজার দর্শক। তবে তাদের থামাতে বেশী সময় নেয়নি বাংলাদেশ। ম্যাচের ৭৭ মিনিটে আবারো গোল করে বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে দেন কৃষ্ণা। নিমিষেই স্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। শেষ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। আর প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কৃষ্ণা রাণী সরকার।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৩২ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৩২ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৩২ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ২০ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৩২ পূর্বাহ্ন