শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী নেপাল

    খেলাধুলা ডেস্ক

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন

    ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী নেপাল

    অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপে অবসান ঘটলো ভারতীয় আধিপত্যের। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে  স্বাগতিক নেপাল। প্রতিপক্ষ  বাংলাদেশ।

    শুক্রবার দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১ মি.) নেপালের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন স্বাগতিক স্ট্রাইকার রাসমি কুমারি গিসিং। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মতো ভারত বিহিন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।  আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সাফের ১২ বছরের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    এ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে মালদ্বীপ, ৬-০ গোলে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়েছিল। অপরদিকে বি গ্রুপ থেকে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ভুটান এবং ৬-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০৬:১৯ পূর্বাহ্ন