শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশবাসীকে এবার ভালো কিছু উপহার দিতে চান সাবিনা

    নিজস্ব প্রতিবেদক

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

     দেশবাসীকে এবার ভালো কিছু উপহার দিতে চান সাবিনা

    সাবিনা খাতুনের হ্যাট্রিকে আজ সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। এই নিয়ে ষষ্ঠবারের মতো সাফ ফুটবলে অংশ  নিলেন বাংলাদেশ দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। অসাধারণ এই পারফর্মেন্সের নেপথ্যে নিজের বিগত দিনের অভিজ্ঞতাকেই এগিয়ে রেখেছেন তিনি।

    শনিবার দশরথ রঙ্গশালায় ম্যাচ জয়ের পর উচ্ছসিত সাবিনা বলেন,‘ আসলে সব সময় বলি যে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে অভিজ্ঞতা আমার জন্য কাজে দিয়েছে। চেষ্টা করেছি মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার এবং সফল হয়েছি।’

    সাবিনার ওই অভিজ্ঞতার প্রশংসা অবশ্য প্রতিপক্ষের কোচ আদিল রিজকিও করেছেন। বলেছেন,‘ সাবিনা অসাাধারণ একজন খেলোয়াড়। তিনি যে অভিজ্ঞতায় পরিপুর্ন সে বিষয়ে কোন সন্দেহ নেই। এটি ঠিক যে তার বিপক্ষে পরিকল্পনা করে কিছু করা কঠিন। তার পরিকল্পনার কাছে আমরা পরাজিত হয়েছি।’

    প্রতিপক্ষ দলের কোচের প্রশংসার কথা শুনে সাবিনা বলেন,‘ প্রতিপক্ষ কোচ যদি বলে থাকেন যে আমার বিপক্ষে কোনো পরিকল্পনা কাজে আসেনা। তাহলে বলতে হয় সেটা অবশ্যই আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।’

    নিজের এমন পারফর্মেন্সের পরও পরিপুর্ন তৃপ্ত নন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,‘ এজন নিবেদিতপ্রান খেলোয়াড় কখনোই শতভাগ সন্তুস্ট থাকতে পারেন না। সব সময় মনে হয় আরো ভালো করা উচিৎ ছিল। আমার ক্ষেত্রেও তাই। চেস্টা থাকবে আগামীতে আরো ভালো কিছু করার।’

    তবে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ম্যাচ জয়ের পর বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন,‘ আমাদের  প্রথম লক্ষ্য ছিল ম্যাচ জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করা। শেষ পর্যন্ত সেটা নিশ্চিত করেছি। আমরা সব সময় দেখি ভারত ও নেপাল কঠিন দল। কিন্তু আমাদেরও একটা লক্ষ্য আছে। আশা করি টুর্নামেন্টে ভালো খেলার সঙ্গে সঙ্গে এবার দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দিতে পারব।’

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন