শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৮ অপরাহ্ন

    পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে বাংলাদেশ

    পাকিস্তানকে ৬-০ গালের বড় ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ রাঙ্গশালায় অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সাবিনা খাতুনের হ্যাট্রিকে  পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে রাব্বানি ছোটনের শিষ্যরা।

    এই জয়ে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে লাল সবুজের দলটি। এ- গ্রুপের অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারত যদি তাদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাতে পারে তাহলে শেষ চার নিশ্চিত হবে দলটির। ইতোমধ্যে প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে পাকিস্তানকে পরাজিত করেছে। আর মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশের কাছে।

    ম্যাচের প্রথম মিনিটেই অবশ্য ব্যর্থ একটি আক্রমন রচনা করেছে পাকিস্তান। মাঝ মাঠ থেকে বল নিয়ে জুলফিয়া নাজির একক প্রচেস্টায় বাংলাদেশ সিমানায় ঢুকে পড়ে ডি বক্স থেকে শট নিলে সেটি দক্ষতার সঙ্গে লুফে নেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।

    তবে এরপরই নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। তৃতীয় মিনিটেই গোল আদায়ের মাধমে দখলে নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রন। এ সময় ডান প্রান্ত দিয়ে সাবিনার ক্রসের বল পাকিস্তানের ডিফেন্ডার মিশাল আকরাম প্রতিহত করলে ফিরতি বল জোড়ালো শটে পাকিস্তানের জালে পাঠিয়ে দেন মনিকা চাকমা (১-০)।

    ১১ মিনিটে সিরাত জাহান স্বপ্নার শটের বল পাকিস্তানের গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়। এ সময় বেশ কয়েকটি আক্রমন পরিচালনা করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। মাঠের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করলেও দ্বিতীয় গোল পেতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ২৯ তম মিনিটে মাঝ মাঠ থেকে সাবিনার কাছে বল দেন মারিয়া মান্ডা। সাবিনা আড়াআড়ি ভাবে বলটি বাড়িয়ে দেন পোস্টের দিকে এগিয়ে যাওয়া স্বপ্নার কাছে। তিনি প্লেসিং শটে বল পাঠিয়ে দেন জালে (২-০)। দুই মিনিট পর ফের গোল পায় বাংলাদেশ। এ দফায় প্লে মেকার অধিনায়ক সাবিনা  ডি বক্সের বাইরে থেকে মনিকার পাঠানো বল পোস্টের একেবারে সামনে থেকে টোকা মেরে জালে জড়িয়ে দেন (৩-০)।
    ম্যাচের ৩৫ মিনিটে ফের গোল করেন সাবিনা। মাঝমাঠ থেকে বল পেয়ে সানজিদা বক্সে ক্রস করলে পোস্টের সামনে থাকা সাবিনা দ্বিতীয় প্রচেস্টায় বল জালে জড়িয়ে দেন (৪-০)।

    বিরতি থেকে ফেরার পর হ্যাট্রিক পুর্ন করেন সাবিনা। ম্যাচের ৫৮ মিনিটে মারিয়ার ক্রস থেকে দর্শনীয় এক হেডে গোল করেন তিনি। ফলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। ম্যাচের ৭৭ মিনিটে একটি পরিকল্পিত আক্রমনের সময় ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন বদলী হিসেবে আসা রিতুপর্না চাকমা (৬-০)।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৮ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৮ অপরাহ্ন