শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুম্বাই টেস্ট

    নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ভারতের সিরিজ জয়

    খেলাধুলা ডেস্ক

    ৬ ডিসেম্বর, ২০২১ ০১:৩০ অপরাহ্ন

    নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে ভারতের সিরিজ জয়
    মুম্বাই টেস্টে জয়ী ভারতীয় ক্রিকেটাররা

    মুম্বাই টেস্টে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে, ১-০তে সিরিজ জিতেছে স্বাগতিক ভারত।

    কোহলি বাহিনীর দেয়া ৫৪০ রানের জবাবে চতুর্থ দিনে সোমাবর ১৬৭ রানে গুটিয়ে যায় কিউইরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় দিনের ৫ উইকেটে ১৪০ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৭ রান যোগ করতে সমর্থ হয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬০ রান করেন ড্যারিল মিচেল। চারটি করে উইকেট ভাগাভাগি করেন, রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব। এটা নিয়ে দেশের মাটিতে টানা ১৪টি টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়লো ভারত।


    সোমবার ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত দেড়শো রানের দৌলতে ৩২৫ রান করে ভারত। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেন কিউয়ি স্পিনার অজাজ পটেল। তবে তা কাজে লাগেনি।

    মাত্র ৬২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অন না করিয়ে ব্যাট করেন কোহলিরা। ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার দেয় ভারত। ৫৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জয় পেয়ে মাঠে আনন্দ-উল্লাসে মেতে ওঠে ভারতীয় ক্রিকেটার ও দর্শকরা। (সূত্র: জি নিউজ)।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৬ ডিসেম্বর, ২০২১ ০১:৩০ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৬ ডিসেম্বর, ২০২১ ০১:৩০ অপরাহ্ন