শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে বড় জয় আফগানিস্তানের

খেলাধুলা ডেস্ক

২৮ অগাস্ট, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন

শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে বড় জয় আফগানিস্তানের

বোলারদের নৈপুন্যে জয় দিয়ে এশিয়া কাপের ১৫তম আসর শুরু করলো আফগানিস্তান। শনিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানরা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। ৫৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফর্মেটে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আফগানিস্তান। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি শ্রীলংকার হয়ে অভিষেক হওয়া দুই ওপেনার । আফগানিস্তানের দুই পেসার ফজলহক ফারুকি ও নাবীন উল হকের বোলিং তোপে ২ ওভারে ৫ রানের মধ্যে৩ উইকেট হারায় শ্রীলংকা।

প্রথম ওভারের শেষ দুই বলে কুশল মেন্ডিসকে ২ ও চারিথা আসালঙ্কাকে শূণ্য হাতে বিদায় করেন ফারুকি। নিশাঙ্কাকে ৩ রানে থামিয়ে দেন নবীন।
শুরুর ধাক্কাটা সামাল দিয়ে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরার পথ তৈরি করেন দানুস্কা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে। তবে অষ্টম ওভারে গুনাথিলাকাকে আউট করে এই জুটি বিচ্ছিন্ন করেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ৩টি চারে ১৭ রান করেন গুনাথিলাকা। ৩২ বলে ৪৪ রান যোগ করেন  গুনাথিলাকা- রাজাপাকসে জুটি।

চতুর্থ ব্যাটার হিসেবে গুনাথিলাকার আউটের পর ধস নামে শ্রীলংকার ইনিংসে। ৬০ থেকে ৭৫ রানের মধ্যে ৫ উইকেট হারায় লংকানরা। দলীয় ৭৫ রানে মধ্যে ৯ উইকেট হারালে ১শ রানের নীচে গুটিয়ে যাওয়ার শংকায় পড়ে লংকানরা। কিন্তু অভিষিক্ত দিলশান মাধুশঙ্কাকে নিয়েশেষ উইকেটে ৩০ রান যোগ করেন চামিকা করুনারতেœ। ইনিংসের শেষ ওভারে ফারুকির বলে করুনারত্নে আউট হলে ১০৫ রানে থামে শ্রীলংকা। ৩৮ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন করুনারত্নে। ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

তবে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৩৮ রান করেন রাজাপাকসে। ৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। আফগানিস্তানের পক্ষে ফারুকি ১১ রানে ৩টি, মুজিব-অধিনায়ক মোহাম্মদ নবি ২টি করে উইকেট নেন।

১০৫ রানের টার্গেটের জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাই। পাওয়ার প্লেতে ৮৩ রান তুলেন তারা। এরমধ্যে ১৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন গুরবাজ। তিন নম্বরে নেমে ১৫ রান করে ফিরেন ইব্রাহিম জাদরান।
তবে জাজাই ৩৭ ও নাজিবুল্লাহ জাদরান ১ রানে অপরাজিত থেকে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন।




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

২৮ অগাস্ট, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

২৮ অগাস্ট, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

২৮ অগাস্ট, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

২৮ অগাস্ট, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

২৮ অগাস্ট, ২০২২ ০৭:৩৯ পূর্বাহ্ন