ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ২০ আগস্ট, শনিবার সকাল ১০টায় সদস্য সন্তানদের দৌড় ও ভাবীদের মার্বেল দৌড় প্রতিযোগিতা এবং অফিস স্টাফদের অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সদস্য সন্তানদের বয়সভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। বাচ্চাদের ৪-৬ বছর বয়সী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অংকন দাস (পিতা বিজন কুমার দাস), দ্বিতীয় স্থান অর্জন করেন ইবাদত ইব্রাহিম আযান (মাতা শমী ইব্রাহীম)। এই ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেন তিহান তাহমিন (পিতা মনির মিল্লাত)।

অপরদিকে সদস্য সন্তানদের ৭-১২ বছর বয়সভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাবিদ রহমান তূর্য (পিতা এম এম বাদশাহ), দ্বিতীয় হয়েছেন নওশীন তাবাসসুম তৃনা (পিতা এম এম বাদশাহ) এবং তৃতীয় হন অংকুর রায় (পিতা অমরেশ রায়)।
পরবর্তীতে সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করেন অঞ্জু রানী দাস (সদস্য বিজন কুমার দাস), দ্বিতীয় হন ফারহানা আক্তার (সদস্য জাফর ইকবাল)।
অফিস স্টাফদের ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কাইয়ুম খান বাপ্পী, দ্বিতীয় হয়েছেন শেখ আব্বাস এবং তৃতীয় স্থান অর্জন করেন জসিম উদ্দিন।
আগামী ২৩ আগস্ট, মঙ্গলবার সকাল ৮টায় পল্টন আউটার স্টেডিয়ামে নারী সদস্যদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা নাম এন্ট্রি করেছেন তাদের যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।