৮০০ গোলের রেকর্ড রোনালদোর

খেলাধুলা ডেস্ক

৩ ডিসেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন

৮০০ গোলের রেকর্ড রোনালদোর
রোনালদো

৮০০ গোল করে আরেকটি নতুন ইতিহাস গড়লেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে গোল করে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

সূত্রমেত, আর্সেনালের বিপক্ষে ম্যাচের ৫২তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। ডান দিক থেকে মার্কাস র‌াশফোর্ডের পাস থেকে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের গোলসংখ্যাকে ৮০১ এ নিয়ে যান। ম্যানইউ জয় পায় ৩-২ গোলে।

ফুটবলের ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসেবে সব সেরাদের বেশ আগেই পেছনে ফেলেছেন রোনালদো। ব্রাজিলীয় কিংবদন্তি পেলের অফিশিয়াল গোলসংখ্যা ৭৬৭টি। পেলেকে গোলসংখ্যায় পেছনে ফেলেছেন গত মার্চে। এরপর পেছনে ফেলেন ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী তারকা রোমারিওর ৭৭২ গোলকে।

সূত্রমতে, ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর লেগেছে ১০৯৫টি ম্যাচ। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোলসংখ্যা এখন ৭৫৬টি। আর্জেন্টাইন এই তারকা খেলেছেন ৯৪৭টি ম্যাচ। 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

৩ ডিসেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

৩ ডিসেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

৩ ডিসেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

৩ ডিসেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

ভারতের যে আচরণ নিয়ে সমালোচনা মুখর পিসিবি

৩ ডিসেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

মুখোমুখি ভারত-পাকিস্তান, একাদশে যারা থাকছেন

৩ ডিসেম্বর, ২০২১ ১০:২২ পূর্বাহ্ন